শনিবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, অপহৃত এলাদ কাটজিরের মরদেহ গাজা উপত্যকার খান ইউনিস থেকে গত রাতে উদ্ধার করা হয়েছে এবং ইসরায়েলি ভূখণ্ডে ফিরিয়ে দেওয়া হয়েছে।
.png)
হামলার সময় ৪৭ বছর বয়সী কাটজিরকে তার মা হ্যানার সঙ্গে নির ওজ কিবুতজ সম্প্রদায় থেকে অপহরণ করা হয়েছিল।
গাজা যুদ্ধে এক সপ্তাহের বিরতির সময় ২৪ নভেম্বর হ্যানাকে মুক্তি দেওয়া হয়েছিল। এছাড়া কিবুতজে হামলার সময় কাটজিরের বাবা আব্রাহাম নিহত হয়েছেন বলে আইডিএফ জানিয়েছে।
আইডিএফ বলছে, যুদ্ধের সময় তারা এ পর্যন্ত এলাদ কাটজিরসহ ১২ জনের মরদেহ গাজা থেকে উদ্ধার করেছে।
বহু দশক ধরে নির্যাতন, গণহত্যা, ভূমি দখল ইত্যাদি ঘটনার প্রতিবাদে গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আন্তঃসীমান্ত হামলা চালায় হামাস।
তেল আবিবের হিসাবে, সেই হামলায় প্রায় এক হাজার ২০০ জন নিহত হয়েছে। হামলার পর থেকেই ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ছয় মাসের যুদ্ধে সেখানে ৩৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। যার অধিকাংশই নারী ও শিশু।
সূত্র: রয়টার্স