ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় নিথর বৃদ্ধ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৮, ৬ এপ্রিল ২০২৪
চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় নিথর বৃদ্ধ
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গা রেলওয়ে গেটের অদূরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, অজ্ঞাত বৃদ্ধের বয়স আনুমানিক ৬০ বছর হবে। তিনি সকাল থেকেই রেললাইনের আশপাশে ঘোরাঘুরি করছিলেন। পরে সকাল ১০টার দিকে রাজশাহীগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ রানা জানান, ট্রেনের ধাক্কায় ষাটোর্ধ্ব এক বৃদ্ধ নিহত হ‌য়ে‌ছেন। মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। অজ্ঞাত বৃদ্ধের পরিচয় শনাক্তে ঝিনাইদহের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!