ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তারাবির নামাজ পড়ে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২২, ৬ এপ্রিল ২০২৪
তারাবির নামাজ পড়ে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
ফাইল ফটো

বগুড়ায় তারাবির নামাজ পড়ে ফেরার পথে রেদোয়ান ইসলাম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে কাহালু উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পাতাজো গ্রামে এ ঘটনা ঘটে৷ নিহত রেদোয়ান ইসলাম ওই গ্রামের মেরাজুল ইসলামের ছেলে। তিনি দূর্গাপুর এনায়েতউল্লাহ দাখিল মাদরাসা থেকে চলতি বছর দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

কাহালু থানার ওসি সেলিম রেজা বলেন, তারাবির নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে রেদোয়ানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!