ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৪, ৩ এপ্রিল ২০২৪
মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনার রূপসা উপজেলায় বেসরকারি একটি পাটকলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন। এখন পর্যন্ত আগুনের কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে জাবুসা এলাকায় অবস্থিত পাটকলটিতে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, পাটকলের বাইরে থেকে আগুনের কুণ্ডলী দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলছে।

Advertisement

শুরুতে রূপসা ও পরে টুটপাড়া ফায়ার স্টেশন থেকে ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুন অতিমাত্রায় ছড়িয়ে পড়লে খুলনার বিভিন্ন স্টেশন থেকে আরও ১২টি ইউনিট যোগ দেয়। এছাড়া নৌবাহিনীর ফায়ার ইউনিটও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!