মৃত পমি রাণী সরকার জেলার পত্নীতলা উপজেলার চকগোবিন্দ ডাঙ্গাপাড়া গ্রামের শ্রী স্বপন সরকারের স্ত্রী।
পরিবারের অভিযোগ, স্বামীর পরিবারের নির্যাতনেই মৃত্যু হয়েছে পমি রানীর। তার ঘরে ১০ বছর বয়সী একটি পুত্র সন্তান আছে।
.png)
স্বামীর পরিবারের বরাত দিয়ে পত্নীতলা থানার ওসি (তদন্ত) সেলিম রেজা জানান, সকাল ১০টার দিকে হঠাৎ গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন পমি। অসুস্থ অবস্থায় প্রথমে তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। এরপর চিকিৎসকের পরামর্শ রাজশাহী মেডিকেলে নেয়া হচ্ছিল। পথেই মহাদেবপুর উপজেলার চকএনায়েত এলাকায় তার মৃত্যু হয়। এরপর তারাই পুলিশকে খবর দিলে মরদেহ হেফাজতে নেয় পুলিশ। এরই মধ্যে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
নিহত পমি রানীর পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই নানা কারণে পমির ওপরে নির্যাতন করতেন তার স্বামী ও পরিবারের লোকজন। এসব বিষয় নিয়ে বেশ কয়েকবার পারিবারিক দরবারও হয়েছে। কিন্তু স্বামীর পরিবারের চাহিদা মেটাতে না পারায় নির্যাতন চলতেই থাকে। মাঝেমধ্যেই ফোনে এসব বিষয়ে বাবা ভাইদের জানাতেন তিনি।
তাদের ধারণা, স্বামী ও তার পরিবারের লোকজনই তাকে হত্যা করে নাটক সাজানোর চেষ্টা করছে।