ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪১, ২ এপ্রিল ২০২৪
যশোরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
জোনাকি খাতুন। ছবি: সংগৃহীত

যশোরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর জোনাকি খাতুন নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে যশোর শহরের মডেল মসজিদের পেছনের একটি পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়।

জোনাকির দাদির দাবি, জোনাকিকে তার সৎ মা পরিকল্পিতভাবে হত্যা করেছে। পুলিশ শিশুর লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।  

জোনাকি খাতুন বেনাপোলের পোড়াবাড়ি এলাকার শাহিন তরফদারে মেয়ে। শাহিনের প্রথম স্ত্রীর ছোট সন্তান জোনাকি। বর্তমানে শাহিন তরফদার দ্বিতীয় স্ত্রী নার্গিস বেগমকে নিয়ে যশোর শহরের মডেল মসজিদের পেছনে ভাড়া বাড়িতে বসবাস করেন।

Advertisement

স্বজনরা জানান, জোনাকি খাতুন বেনাপোলে দাদার বাড়িতে থাকেন। ৬ দিন আগে বেনাপোলের দাদা বাড়ি থেকে যশোর শহরের রেলগেট এলাকার বাবার বাড়িতে বেড়াতে যান। সোমবার দুপুর থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার দুপুরে জোনাকির লাশ বাড়ির পেছনের পুকুরে ভেসে থাকতে দেখা যায়। জোনাকির শরীরে বিভিন্ন ক্ষত চিহ্ন রয়েছে। জোনাকির বাবা শাহিনের সব সম্পত্তি আত্মসাৎ করতে সৎ মা নার্গিস বেগম জোনাকি খাতুনকে নির্যাতন করে হত্যা করেছেন বলে দাবি করছেন স্বজনরা।

জোনাকির মেজো বোন চুমকি খাতুন বলেন, আমার ছোট বোন বেনাপোলে দাদির কাছে থেকে তৃতীয় শ্রেণিতে পড়াশুনা করে। আমার আব্বুর অনেক সম্পত্তি আছে। আমার সৎ মা সেগুলো তার করে নিতে চায়। সম্পত্তি থেকে বঞ্চিত করতে পরিকল্পিতভাবে সৎ মা নার্গিস বেগম ছোট বোন জোনাকি খাতুনকে নির্যাতন করে হত্যা করেছে।

জোনাকির দাদি সুববান বেগম বলেন, মঙ্গলবার এক শিশু এসে বলে বাড়ির পেছনের পুকুরে জোনাকির লাশ ভাসছে। পানি থেকে জোনাকির লাশ উঠিয়ে দেখি তার হাঁটু, পা, হাত, গলা শরীরে সব জায়গায় ক্ষতের চিহ্ন। জোনাকিকে হত্যা করা হয়েছে। হত্যার বিচার চাই।

কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য জোনাকির সৎ মা নার্গিস বেগমকে পুলিশ হেফাজতে নিয়েছে পুলিশ। 
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!