ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পিকআপ-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল যুবকের

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪১, ২ এপ্রিল ২০২৪
পিকআপ-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল যুবকের
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটে পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ফকির মিয়া এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। 

সোমবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জালালাবাদ থানার মোল্লারগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফকির মিয়া সিলেটের বিশ্বনাথ উপজেলার মান্দাবাজ গ্রামের আফতাব মিয়ার ছেলে। আহত অটোচালক রাকিব সুনামগঞ্জের ছাতক উপজেলার শ্রীনগর গ্রামের সারু মিয়ার ছেলে। 
 
স্থানীয়রা জানান, রাতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জালালাবাদ থানার মোল্লারগাও এলাকায় পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বরত পুলিশ সদস্য খন্দকার জাফর ইমাম।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!