ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিশুকে নিয়ে ট্রেনের নিচে নারীর ঝাঁপ, বাঁচাতে গিয়ে কলেজছাত্রসহ নিহত ২

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৬, ১ এপ্রিল ২০২৪
শিশুকে নিয়ে ট্রেনের নিচে নারীর ঝাঁপ, বাঁচাতে গিয়ে কলেজছাত্রসহ নিহত ২
ছবিতে কলেজছাত্র জোবায়ের মিয়া

গাইবান্ধা সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার দুপুরে সদরের মাঝিপাড়া এলাকায় লালমনিরহাট থেকে সান্তাহারগামী টোয়েন্টি ডাউন ট্রেনে কাটা পড়েন তারা।

নিহতরা হলেন, জেলার সাঘাটা উপজেলার ভরতখালী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে জোবায়ের মিয়া (১৮) ও গাইবান্ধা পৌর শহরের মাঝিপাড়া এলাকার আনোয়ার হোসেনর স্ত্রী রাজিয়া বেগম (২৩)। 

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গৃহবধূ রাজিয়া বেগম দেড় বছরের একটি শিশু কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এ সময় কলেজ শিক্ষার্থী জোবায়ের মিয়া ওই গৃহবধূকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।  এ ঘটনায় কোলে থাকা দেড় বছরের শিশু আবির হোসেন গুরুতর আহত হয়। পরে ওই শিশুকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেয় স্থানীয়রা। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা রেলওয়ে (জিআরপি) পুলিশ ফাঁড়ি থানার এসআই ফারুক হোসেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় গাইবান্ধা জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!