ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভারত থেকে পেঁয়াজের প্রথম চালান ঢুকেছে দর্শনায়

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৭, ৩১ মার্চ ২০২৪
ভারত থেকে পেঁয়াজের প্রথম চালান ঢুকেছে দর্শনায়
ছবি: ডেইলি বাংলাদেশ

ভারত থেকে বাংলা‌দে‌শে ট্রে‌নের ৪২ ওয়াগনে ১ হাজার ৬৫০ মেট্রিকটন পেঁয়াজের প্রথম চালান চুয়াডাঙ্গার দর্শনা রেল বন্দরে এসে পৌঁছেছে। 

পবিত্র রমজান মাসে পেঁয়াজ সংকট না হয় এবং দেশে পেঁয়াজের চাহিদা মেটাতে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) এ পেঁয়াজ আমদানি ক‌রে‌ছে।

রোববার সন্ধ্যায় পেঁয়াজের এ চালান দর্শনা আন্তর্জাতিক রেল বন্দরে পৌঁছায়।

Advertisement

দর্শনা আন্তর্জাতিক স্টেশন ম্যানেজার মির্জা কামরুর হাসান জানান, রোববার বি‌কেল সা‌ড়ে ৫ টার দিকে ভারতের গে‌দে সীমান্ত হ‌য়ে বাংলা‌দেশের দর্শনা রেল বন্দরে এসে পৌঁছেছে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশনের (টিসিবি) আমদানি করা পেঁয়াজের প্রথম চালানটি। ট্রে‌নের (মালগা‌ড়ি) মোট ৪২ ওয়াগনে প্রায় ১ হাজার ৬৫০ মেট্রিকটন পেঁয়াজ প্রথম চালা‌নে আনা হয়েছে। তবে আমদানি করা ভারতীয় পেঁয়াজ ভর্তি ওয়াগন দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর থেকে সন্ধ্যা ৬ টার দিকে সিরাজগঞ্জ উল্লাপাড়ায় নেয়া হয়ে‌ছে।

সিরাজগঞ্জ উল্লাপাড়া থে‌কে পেঁয়াজ খালাস করে দেশের বিভিন্ন বিভাগ ও জেলা শহরে পাঠানোর ব্যবস্থা করা হবে। 

চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু জানান, দেশে পেঁয়াজ নিয়ে যেন কেউ কৃত্তিম সংকট সৃ‌ষ্টি না কর‌তে পারে সে জন্যই বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) ভারত থেকে পেঁয়াজ আমদানি করেছে। সে চালানটি রোববার বি‌কে‌লে দর্শনা রেল বন্দ‌রে এসে পৌঁছা‌য়। তবে পর্যায়ক্রমে পেঁয়াজের আরো চালান আসার সম্ভাবনা রয়েছে বলে তিনি মন্তব্য করেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!