আটককৃতরা হলেন ফেনীর দাগনভূঞা উপজেলার জেবল হকের ছেলে মো. নুর ইসলাম, মোহাম্মদ মফিজুল্লাহ ছেলে মো. মোহাম্মদ আলাউদ্দিন ও নোয়াখালী সেনবাগের সেলিম উল্লাহর ছেলে মো. আব্দুর রহমান।
.png)
পরে বিএসএফ ভারতের ত্রিপুরার পিআর বাড়ি রাজনগর থানায় হস্তান্তর করলে দেশটির পুলিশ তাদের রিমান্ড আবেদন করে। আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ রাজনগর পিআর বাড়ি থানাধীন সমরেন্দ্রনগর ভারত বাংলা সীমান্তবর্তী এলাকা থেকে তিন বাংলাদেশিকে আটক করে। অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদেরকে গ্রেফতার করে শনিবার দুপুরে বিলোনিয়া আদালতে পাঠায়। পুলিশ তিন দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিজিবি (ফেনী-৪ ব্যাটালিয়ন) অধিনায়ক শেখ মো. বদরুদ্দোজা জানান, ঘটনাটি বিএসএফের মাধ্যমে অবগত হয়েছি। ওই তিন বাংলাদেশি গতবছরের আগস্ট মাসে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। এতোদিন সেখানে অবস্থানের পর তারা দেশে ফেরার সময় আটক হয়। পরে তাদের ত্রিপুরার একটি থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।