ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দক্ষিণ আফ্রিকায় ছুরিকাঘাতে ফেনীর যুবক নিহত

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১০, ২৯ মার্চ ২০২৪
দক্ষিণ আফ্রিকায় ছুরিকাঘাতে ফেনীর যুবক নিহত
ছবিতে এমরাজ হোসেন সুমন

দাবিকৃত টাকা না দেওয়ায় দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ফেনীর মো. এমরাজ হোসেন সুমন (২৮) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। 

শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে দক্ষিণ আফ্রিকার বেষ্ট এরিয়ার ফালগুজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. এমরাজ হোসেন সুমন ফেনীর দাগনভূঞা পৌরসভার জগতপুর গ্রামের আবুল খায়েরের ছেলে।

নিহতের চাচাতো ভাই শেখ ফরিদ উদ্দিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।    

Advertisement

সুমনের বন্ধুর বরাত দিয়ে শেখ ফরিদ জানান, শুক্রবার সকালে সুমনের দোকানে টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জের ধরে তার নিজ দোকানের সামনেই তাকে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। উপস্থিত লোকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শেখ ফরিদ আরো জানান, পরিবারের ভাগ্য পরিবর্তনের আশায় ১০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জামান সুমন। সেখানে স্টেশনারি ও মুদি দোকানে কাজ করতেন তিনি। আরাফ হোসেন নামে তার ৫ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

দাগনভূঞা থানার ওসি আবুল হাসিম বলেন, দাগনভূঞার প্রবাসী এক যুবক দক্ষিণ আফ্রিকার সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন বলে সামাজিক যোগাযোগের মাধ্যমে জানতে পেরেছি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!