শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান চালানো হয়।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১৫ ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসার সহায়তায় অভিযান চালানো হয়। অভিযোগ আছে, দীর্ঘদিন ধরে আজিজুর রহমান টিসিবির পণ্য অবৈধভাবে মজুদ করে বাজারে অধিক মূল্যে বিক্রি করে আসছিলেন। অভিযানে টিসিবির সিলযুক্ত বিপুল পরিমাণ ভোজ্য তেল উদ্ধার করা হয়।
.png)
সদর ইউএনওর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আজিজুর রহমানকে অবৈধভাবে মজুদ ও বিক্রির জন্য ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।