গ্রেফতারকৃতরা হলেন, সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাহাজমারা গ্রামের মো. সেলিমের ছেলে মহিন উদ্দিন (৩০) ও কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের দক্ষিণ জগদানন্দ গ্রামের মৃত মোজাফফর আহম্মদের ছেলে মো. লোকমান (৫১)।
শনিবার (৩০ মার্চ) সকালে এসব তথ্য নিশ্চিত করেন সুবর্ণচর থানার ওসি মো. রফিকুল ইসলাম। এর আগে, শুক্রবার দিনব্যাপী অভিযান চালিয়ে সুবর্ণচর ও কবিরহাট থেকে তাদের গ্রেফতার করা হয়।
.png)
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুবর্ণচরের জাহাজমারা গ্রামে প্রভিটা গেট সংলগ্ন মো. সেলিমের দোকান থেকে আসামি মহিন উদ্দিনকে ৭টি চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে, শুক্রবার গভীর রাতে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন থেকে মোটরসাইকেল চুরির মূলহেতা মো. লোকমানকে গ্রেফতার করা হয়। তারা চোরাই মোটরসাইকেল কিনে বিভিন্ন স্থানে বিক্রি করতেন।
চরজব্বর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, পরে আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।