বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ও পৌর সুপার মার্কেটের সামনের সড়ক ও ফুটপাত থেকে শতাধিক হকার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানে মানিকগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম, পৌরসভার প্যানেল মেয়র মো. তসলিম মিয়া ও সংরক্ষিত নারী কাউন্সিলর রাজিয়া সুলতানাসহ থানা পুলিশ ও পৌরসভার কর্মচারীরা উপস্থিত ছিলেন।
.png)
প্যানেল মেয়র তসলিম মিয়া জানান, পথচারীদের যাতায়াতের সুবিধার জন্য ও শহরের যানজট নিরসনে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। কারণ দীর্ঘদিন ধরে অস্থায়ী ব্যবসায়ীরা অবৈধভাবে ফুটপাত ও সড়কের একাংশ দখল করে ব্যবসা করে আসছে। এতে করে শহরে যানজটের সৃষ্টি হয় এবং পথচারীদের ভোগান্তিতে পড়তে হয়। পথচারীদের সুবিধার জন্য যানজট দূর করতেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।