ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে কাঠপট্টিতে আগুন

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৬, ২৫ মার্চ ২০২৪
মানিকগঞ্জে কাঠপট্টিতে আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা কাঠপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে  প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ভোরে একটি কাঠের ফার্নিচারের দোকানে আগুন লাগে। মুহূতেই সেই আগুন ছড়িয়ে পড়ে। এতে ছোট বড় ১৫টি ফার্নিচারের দোকান, একটি স’মিল ও পাশে থাকা একটি বাড়ি পুড়ে যায়। 

বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার ওসি আব্দুর রউফ সরকার।

Advertisement

শিবালয় উপজেলা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. নাদির হোসেন জানান, আমরা ভোরে খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে কাজ শুরু করি। পরে ঘিওরের আরো একটি ইউনিট ঘটনাস্থলে আসে। তার আগেই আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!