ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাটির ২ ফুট গভীরে গাঁজা পুঁতে রেখেও শেষ রক্ষা হলো না রফিকুলের

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২০:২১, ২৭ মার্চ ২০২৪
মাটির ২ ফুট গভীরে গাঁজা পুঁতে রেখেও শেষ রক্ষা হলো না রফিকুলের
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর গোদাগাড়ীতে ১১০ গ্রাম হেরোইনসহ রফিকুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে এই হেরোইন বাড়িতে মাটি খুঁড়ে পুঁতে রেখেছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

বুধবার (২৭ মার্চ) ভোরে উপজেলার ভারতীয় সীমান্ত সংলগ্ন দিয়ারমানিকচক পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক জব্দ করা হয়।

Advertisement

বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এসব তথ্য জানিয়েছে। র‌্যাব জানায়, রফিকুলের বাড়িতে মাটি খুঁড়ে হেরোইন উদ্ধার করা হয়। দুই ফুট গভীরে মাটি খুঁড়ে হেরোইনগুলো লুকিয়ে রাখা হয়েছিলো। রফিকুলের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!