ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নড়াইলে একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৬, ২৭ মার্চ ২০২৪
নড়াইলে একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইলে ডজনখানেক মামলায় গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী মো. তরিকুল ইসলাম ওরফে নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। এসব মামলার মধ্যে ৪টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা রয়েছে। 

বুধবার রাত ২টার দিকে নড়াইল জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের সদস্যরা ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেফতার করে। তরিকুল ইসলাম ওরফে নাহিদ সদর উপজেলার মুলদাইড় গ্রামের আবু তালেব শেখের ছেলে।

জানা যায়, গ্রেফতারকৃত তরিকুলের বিরুদ্ধে এনআই এ্যাক্টের ৪টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা করে জরিমানা রয়েছে। এছাড়া আরেকটি মামলায় ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৭ লাখ টাকা জরিমানা রয়েছে। এই চারটি মামলায় সর্বমোট ২ বছর ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

Advertisement

এছাড়া তরিকুলের বিরুদ্ধে এনআই এ্যাক্টের আরো ৭টি মামলা ও যৌতুক নিরোধ আইনে আরো ১টি মামলা রয়েছে। সব মিলিয়ে তার নামে ১২টি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি রয়েছে। গ্রেফতার এড়ানোর ভয়ে তিনি পলাতক ছিলেন।

নড়াইল জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের ইনচার্জ মো. শাহ্ দারা খান বলেন,গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঢাকা উত্তরা এলাকা থেকে তরিকুল ওরফে নাহিদকে গ্র্রেফতার করা হয়। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!