মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নওয়াগ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত বাচ্চু শেখ কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামের সাহেব শেখের ছেলে। আহত মাহবুর শেখ একই পৌরসভার বেন্দারচর গ্রামের মৃত সোনা শেখের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে নওয়াগ্রামের নজির ফকিরের বাড়িতে রাজমিস্ত্রী হিসেবে কাজ করছিলেন বাচ্চু ও মাহাবুর শেখ। এ সময় অসাবধানতাবশত রড বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন দুই শ্রমিক। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে বাচ্চু শেখকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত মাহাবুর শেখ কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
.png)
কালিয়া থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, অসাবধানতাবশত দুর্ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।