ভুকশিমইল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান জানান, শনিবার রাতে ঝড়-বৃষ্টি হয়েছে। ঝড়ের কবলে পড়ে বৈদ্যুতিক লাইন জমিতে ছিড়ে পড়েছিলো। সকালে লিয়াকত হাকালুকি হাওর এলাকায় গৃহপালিত পশুর জন্য ঘাস সংগ্রহ করতে যান। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়।
কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য আবেদন করা হয়েছে।
.png)