ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫২, ২৬ মার্চ ২০২৪
চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু 
ফাইল ফটো

কক্সবাজারের চকরিয়া উপজেলায় জমির ক্ষেত দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জয়নাল আবেদীন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

সোমবার (২৫ মার্চ) ভোরে উপজেলার খুটাখালী ইউনিয়নের উত্তর মেধাকচ্ছপিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন ওই এলাকার মৃত মো. ইলিয়াছের ছেলে।

জানা গেছে, সোমবার ভোরে সেহরি খেয়ে নিজের জমিনে ধান ক্ষেত দেখতে যান জয়নাল। ক্ষেতে পানি সেচের মোটরের তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

Advertisement

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ক্ষেত দেখতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!