সোমবার (২৫ মার্চ) রাত ৮টার দিকে বোরহানউদ্দিনে জয়া গ্রামের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাসিমা বেগম ওই গ্রামের মো. দুলাদ হাওলাদারের স্ত্রী।
গঙ্গাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনু মেম্বার জানান, সন্ধ্যার দিকে রাহাদ তার মাকে ইলিশ মাছ রান্নার জন্য চাপ প্রয়োগ করেন। কিন্তু তার মা পরে রান্না করবেন বললে রাহাদ গালমন্দ ও মারধর করতে আসেন। এ সময় নাসিমা রাহাদকে চিকিৎসকের কাছে নিয়ে যাবেন বললে ক্ষিপ্ত হয় সে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে রাহাদ তার মাকে বাড়ির উঠানে নিয়ে দাঁ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। এ সময় নাসিমা বেগমকে বাঁচাতে এলে স্থানীয় জাহানারা বেগমকেও কুপিয়ে আহত করেন রাহাদ।
.png)
বোরহানউদ্দিন থানার ওসি মো. শাহিন ফকির জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে ছেলেকে আটক করেছি। হত্যায় ব্যবহৃত দাঁ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।