সোমবার বেলা ১১টার দিকে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকতা মো. ইউসুফ আলী।
এর আগে রমজান উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসন নিম্নআয়ের মানুষের জন্য ৫৫০ টাকায় গরুর মাংস ও ডিমের ডজন ১০০ টাকায় বিক্রির কার্যক্রম শুরু করে।
.png)
জানা যায়, সপ্তাহে দু-দিন সোম ও মঙ্গলবার টাউন হল মাঠের সামনে গরুর মাংস ৫৫০ টাকায় বিক্রি করা হবে। একজন ব্যক্তি এক কেজি মাংস কিনতে পারবেন।
সিটির প্রধান নির্বাহী কর্মকতা মো. ইউসুফ আলী বলেন, নিম্নআয়ের মানুষের কথা বিবেচনা করে গরুর মাংস ৫৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। চাহিদা থাকলে ঈদ পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে। প্রথম দিনে ২৭২ জন ব্যক্তির কাছে গরুর মাংস বিক্রি করা হয়েছে। একজন ব্যক্তি এক কেজি মাংস কিনতে পারবেন।
একজন ক্রেতা বলেন, এখানে গরুর মাংস ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে গরুর মাংস ৭৫০ টাকা। কম দামে বিক্রি করায় আমাদের মতো নিম্নআয়ের মানুষের জন্য অনেক উপকার হলো।
মাংস ক্রেতা এক নারী বলেন, মাসেও এক কেজি গরুর মাংস কিনতে সাহস পাই না। আজকে কেজিতে ২০০ টাকা কম পেয়েছি। এ কার্যক্রম রমজান মাসে অব্যাহত রাখার দাবি জানাই।