ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে মাদকসহ ৫ ছিনতাইকারী গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১৯, ২১ মার্চ ২০২৪
ময়মনসিংহে মাদকসহ ৫ ছিনতাইকারী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহে মাদকসহ ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে নগরীর কেওয়াটখালী রেলওয়ে কলোনী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ময়মনসিংহ সদরের চুরখাই এলাকার কামাল মিয়ার ছেলে মনির হোসেন, নগরীর দিঘারকান্দা এলাকার আব্দুল গফুরের ছেলে জুলহাস, কেওয়াটখালী এলাকার মুনতাজ আলী খান ওরফে মোতালেবের ছেলে হান্নান, একই এলাকার আকরাম হোসেনের ছেলে স্বপন ও হাসিম উদ্দিনের ছেলে জহির উদ্দিন ওরফে জহুরুল।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা ডিবি পুলিশের ওসি মো. ফারুক হোসেন বলেন, ময়মনসিংহ শহরে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ছিনতাইসহ মাদক বিক্রি করতেন। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য ছিনতাইকারীসহ মাদক কারবারিদের গ্রেফতার করতে চেষ্টা চলছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!