ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে বিদেশি মদ-ফেনসিডিলসহ গ্রেফতার ৩

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ০০:১৩, ২১ মার্চ ২০২৪
ময়মনসিংহে বিদেশি মদ-ফেনসিডিলসহ গ্রেফতার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহ সদরে অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে ৩০ বোতল বিদেশি মদ, ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

বুধবার রাতে ময়মনসিংহ র‍‍্যাব-১৪ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেল ৪টার দিকে কোতোয়ালি থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নেত্রকোণার পূর্বধলা থানাধীন আবুল হাসেমের ছেলে মোকশেদ আলী, সুনামগঞ্জের সদর থানাধীন নারায়নতলা গুচ্চ গ্রামের আবুল কাশেমের ছোলা খালেদ হৃদয় ও একই থানার ঘাসিগাও গ্রামের আব্দুল আ্ওয়ালের ছেলে ইসমাইল হোসেন।

Advertisement

এ বিষয়ে ময়মনসিংহ র‍‍্যাব-১৪ সদর দফতরের উপপরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, দেশের বিভিন্ন জেলা-উপজেলায় দীর্ঘদিন যাবত বিদেশি মদ ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করতেন ওই তিনজন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২ লাখ টাকার বিদেশি মদ ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতার করতে চেষ্টা চলছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!