ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

কুমিল্লা-ময়মনসিংহ সিটির প্রার্থীদের ব্যয়ের হিসাব চেয়েছে ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪৯, ২৩ মার্চ ২০২৪
কুমিল্লা-ময়মনসিংহ সিটির প্রার্থীদের ব্যয়ের হিসাব চেয়েছে ইসি
ফাইল ফটো

সদ্য সমাপ্ত কুমিল্লা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব দিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৭ এপ্রিলের মধ্যে এ দুই সিটির প্রার্থীদের ব্যয়ের হিসাব জমা দিতে বলেছে সংস্থাটি।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, আইন অনুযায়ী ভোটের ফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে ব্যয়ের হিসাব দিতে হয়। গত ১৯ মার্চ ফলের গেজেট প্রকাশ হয়েছে। তাই আগামী ১৭ এপ্রিল হিসাব জমা দেওয়ার সময় শেষ হবে।

গত ৯ মার্চ ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে। এতে ২২৫ জনের মতো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সবাইকেই নির্বাচনী ব্যয়ের হিসাব দিতে হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!