শনিবার (২৩ মার্চ) সকালে তাকে আটক করা হয়। আটককৃত আরসা সন্ত্রাসী মোহাম্মদ জসিম বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৯, ব্লক বি/৮ এর বাসিন্দা মোহাম্মদ ফিরোজের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া উইং) আবু সালাম চৌধুরী।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, উখিয়ার বালুখালী পানবাজার এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছেন এক ব্যক্তি। এমন খবরে শনিবার সকালে র্যাব-১৫, হোয়াইক্যং ক্যাম্পের একটি দল বালুখালী পানবাজার আই এমও এর বাঁশের গুদামের সামনে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আরসা সন্ত্রাসী জসিমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
.png)