গ্রেফতারকৃতরা হলেন- উখিয়ার কুতুপালং ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের শাকের, সৈয়দ নুর ও ইউনুছ।
শনিবার বিকেলে কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং তেচ্ছিব্রিজ বাজারে অভিযান চালায় র্যাব। অভিযানে বাজারের মেসার্স জয়নাল অটো ওয়ার্কশপ দোকানের সামনে থেকে তিনজন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত রোহিঙ্গাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করা হয়েছে।