ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কেন্দুয়ায় সবজির বাজারে স্বস্তি, খুশি ক্রেতারা

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৮, ২২ মার্চ ২০২৪
কেন্দুয়ায় সবজির বাজারে স্বস্তি, খুশি ক্রেতারা
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বিভিন্ন বাজারে কমতে শুরু করেছে শাক-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। ফলে স্বস্তি ফিরে এসেছে ক্রেতাদের মাঝে।

রমজানের প্রথম দিকে উপজেলার হাট-বাজারগুলোতে চলতি মৌসুমে কাঁচা শাক-সবজির দাম ছিল দ্বিগুণ। তবে, রমজানের ১১ দিনের ব্যবধানে, তা অর্ধেকে নেমে এসেছে।

শুক্রবার (২২ মার্চ) বিকেলে কেন্দুয়া পৌরবাজার ও উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে দেখা যায়, গত কয়েক দিনের ব্যবধানে কেজিপ্রতি দেশি আলু ৭০ থেকে কমে ৫০ টাকা, হল্যান্ড আলু ৫০ থেকে কমে ৪০, বেগুন ৮০ থেকে ৪০, টমেটো ৬০ থেকে ৪০, শিম ৫০ থেকে ৩০, ফুল কপি (প্রতি পিস) ৪০ থেকে ২০, লেবু প্রতি হালি ৪০ থেকে কমে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

Advertisement

পাশাপাশি পেঁয়াজ প্রতি কেজি ৯০ থেকে কমে ৫০, রসুন ১৫০ থেকে কমে ১০০, শসা ১০০ থেকে ৪০, কাঁচা মরিচ ৮০ থেকে ৬০, খিরা ৮০ থেকে ৩০, গাজর ৪০ থেকে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

আবার প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ১০০ টাকায়, সয়াবিন প্রতি লিটার ১৬৫ টাকায়, খোলা সরিষার তৈল প্রতি লিটার ২৩০ টাকা এবং চিনি প্রতি কেজি ১৫০ টাকা।

খুচরা শাক-সবজি ক্রেতা সোহেল বলেন, এলাকায় পর্যাপ্ত পরিমাণে শাক-সবজি চাষ হওয়ায় কয়েক দিনের ব্যবধানে দাম কমে গেছে। তাই আমরা ক্রেতা সাধারণ হাট-বাজার থেকে সবজি কিনতে পারছি। কিছুদিন আগেও শাক-সবজির দাম হাতের নাগালের বাইরে ছিলো।

পৌর বাজারের কাঁচামাল ব্যবসায়ী ছবি মিয়াসহ অনেকেই জানান, বাজারে প্রচুর পরিমাণে শাক-সবজি আমদানি হওয়ায় দাম আগের তুলনায় অনেক কমেছে। আশা করা যাচ্ছে, দাম আর বাড়বে না। এখন দাম ক্রেতাদের হাতের নাগালের মধ্যেই থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!