ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গুঁড়ো করে টেপ দিয়ে মুড়িয়েও লুকানো গেল না সোনা, বিমানবন্দরে ধরা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৭, ১৭ মার্চ ২০২৪
গুঁড়ো করে টেপ দিয়ে মুড়িয়েও লুকানো গেল না সোনা, বিমানবন্দরে ধরা
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে আধাকেজি সোনা উদ্ধার করা হয়েছে। সোনাগুলো গুঁড়ো করার পর টেপ দিয়ে মুড়িয়ে ব্যাগের ভেতর ভরে নিয়ে আসেন তিনি। রোববার সকালে এসব সোনা উদ্ধার করা হয়।

জানা গেছে, সকাল ৬টা ৪০ মিনিটে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান বোয়ালখালীর বাসিন্দা মো. নেজাম উদ্দিন। সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটকের পর ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় তার ব্যাগ থেকে ২৩৫ গ্রাম সোনার গুঁড়ো, ১০০ গ্রাম সোনার অলংকার ও ১১৬ দশমিক পাঁচ গ্রাম ওজনের একটি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার বাজারমূল্য ৩৯ লাখ ৮৫ হাজার ৪২০ টাকা।

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. মহিউদ্দিন জানিয়েছেন, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!