শনিবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। এর আগে, সন্ধ্যা ৭টা ১০মিনিটের দিকে বেসরকারি ব্যাংকের এ কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যায় রাইফেল ক্লাব ভবনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের কার্যালয়ে আগুন লাগে। প্রথমে চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে আরো দুটি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
.png)
চট্টগ্রামের ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার বলেন, আগুন নিয়ন্ত্রণে আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার স্টেশনের ৬টি ইউনিট কাজ করেছে। রাত ৯টা ২৫ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।