জানা যায়, স্থানীয়রা প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে পৌনে ৮টার দিকে আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে বসতঘরের মাটির দেয়াল ছাড়া সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত।
এদিকে, আগুনের খবর পাওয়ার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। কিন্তু তার আগেই স্থানীয়রা আগুন নিভেয়ে ফেলেন।
.png)
কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ ফারুক আহমেদ বলেন, আমরা ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে রওনা করি। কিন্তু রাস্তায় যানজট থাকায় সময়মতো পৌঁছাতে পারিনি।