রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, বিজয় এক্সপ্রেসের নয়টি বগি লাইনচ্যুত হয়েছে। চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ইঞ্জিন পাঠানো হয়েছে। আপাতত চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
চট্টগ্রাম রেলস্টেশন ম্যানেজার মো. মনিরুজ্জামান বলেন, বর্তমানে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগযোগ বন্ধ। বিজয় এক্সপ্রেসের উদ্ধার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত রেল চলাচল বন্ধ থাকবে। আড়াই ঘণ্টা বিলম্বে চট্টগ্রাম রেলস্টেশন থেকে জামালপুরের উদ্দেশ্য রওনা দিয়েছিল বিজয় এক্সপ্রেস।
.png)