ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিগারেট খাওয়া নিয়ে মারধরে যুবকের মৃত্যু

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৫, ১৭ মার্চ ২০২৪
সিগারেট খাওয়া নিয়ে মারধরে যুবকের মৃত্যু
ফাইল ফটো

ফেনীর দাগনভূঞায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনায় মো. সাগর নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, শুক্রবার বিকেলে একই ইউনিয়নের কোরবানপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সাগর ফেনীর দাগনভূঞা উপজেলার দরবেশেরহাট এলাকায় নারায়নপুরের মো. আলমগীরের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কোরবানপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পের সামনে বসে ধূমপান করছিলেন সাগর। এ সময় নুরুল হক নামে এক ব্যক্তি তাকে (সাগর) জিজ্ঞেস করেন বাড়ি কোথায়। এতদূর থেকে এসে সেখানে সিগারেট খাচ্ছে কেন? এ সময় তার খালা ওই আশ্রয়ণ এলাকায় থাকেন বলে জানান সাগর। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় নুরুল হকের পক্ষে আরো স্থানীয় লোকজন জড়ো হন। পরে হাতাহাতি ও মারামারি হয়। এতে সাগর আহত হন। তাকে উদ্ধার করে শুক্রবার সন্ধ্যায় ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় মারা যান তিনি।

Advertisement

দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ আবুল হাসিম জানান, মারামারির ঘটনায় ওই যুবক অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: নিহত ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!