ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় আরসার প্রধান কমান্ডারসহ গ্রেফতার ৪

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১১, ১৪ মার্চ ২০২৪
উখিয়ায় আরসার প্রধান কমান্ডারসহ গ্রেফতার ৪
গ্রেফতারকৃত আরসার সন্ত্রাসীরা

কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে আরসার প্রধান কমান্ডার ও অর্থ শাখার প্রধান মো. করিম উল্লাহ প্রকাশ ওরফে কলিম উল্লাহকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। এ সময় আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির অন্যতম দেহরক্ষী আকিজসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার ভোরে উখিয়ার ঘোনারপাড়া এলাকার ক্যাম্প-২০ এক্সেনশন ব্লক-৫ থেকে তাদের গ্রেফতার করা হয়।

কক্সবাজার র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী বলেন, আরসার শীর্ষ সন্ত্রাসীরা ক্যাম্প-২০ এ অবস্থান করছে এমন খবর পেয়ে বিশেষ অভিযান চালায় র‍্যাব। আরসার সন্ত্রাসীদের আস্তানায় গিয়ে ক্যাম্পের কয়েকটি ব্লক ঘিরে ফেলা হয়। র‍্যাবের অবস্থান টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করে। এ সময় চারজনকে গ্রেফতার করে র‍্যাব। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়ি আস্তানা থেকে বেশ কয়েকটি বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার করা হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!