ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩০, ১৪ মার্চ ২০২৪
মানিকগঞ্জে ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত
ফাইল ফটো

মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় ট্রাকচাপায় কাউসার হোসেন নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাউসার সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।    

গোলড়া হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু বলেন, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছিলেন কাউসার হোসেন। এ সময় মহাসড়কের জাগীর এলাকায় পৌঁছালে একটি ট্রাক কাউসারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান কাউসার। দুর্ঘটনার পর ট্রাকটিকে আটক করা হলেও পালিয়েছেন চালক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!