ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় চলন্ত ট্রাক্ট‌রের নি‌চে প‌ড়ে হেলপার নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪১, ১৩ মার্চ ২০২৪
চুয়াডাঙ্গায় চলন্ত ট্রাক্ট‌রের নি‌চে প‌ড়ে হেলপার নিহত
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলার দর্শনায় ইটভাটার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ট্রাক্ট‌রের হেলপার মিনারুল (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৩ মার্চ) দুপুর ১২টার দিকে দর্শনার ইশ্বরচন্দ্রপুর সুপার ভাটার কা‌ছে এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত মিনারুল দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া নতুন পাড়ার সার্তকের ছেলে।

জানা যায়, দর্শনার ঈশ্বরচন্দ্রপুর সুপার ইটভাটা থে‌কে ইট নি‌য়ে ট্রাক্টর‌টি বের হয়। এ সময় ট্রাক্ট‌রের হেলপার মিনারুল চলন্ত টলি‌তে উঠ‌তে গি‌য়ে পা ফসকে চলন্ত ট্রাক্টরের চাকার নি‌চে প‌ড়ে পিষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

Advertisement

দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিয়ষটি আমি শুনেছি। তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!