ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অভয়াশ্রমে মাছ ধরায় ১৮ জেলের কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৩, ১৩ মার্চ ২০২৪
অভয়াশ্রমে মাছ ধরায় ১৮ জেলের কারাদণ্ড
প্রতীকী ছবি

নিষিদ্ধ সময়ে অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে বরিশালের হিজলায় ১৮ জেলেকে কারাদণ্ড ও এক জেলেকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে হিজলা উপজেলার মেঘনা নদীতে মৎস্য অধিদফতর, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

Advertisement

উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মেঘনা নদীর অভয়াশ্রমে নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে ১৯ জেলেকে আটক করা হয়। এরমধ্যে ১৮ জন জেলের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা এবং একজন জেলেকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ।

এ সময় হিজলা থানার এসআই মো. ইসমাইলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!