ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

খেলতে গিয়ে পথ হারালো শিশু, উদ্ধার করলো পুলিশ

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৮, ১২ মার্চ ২০২৪
খেলতে গিয়ে পথ হারালো শিশু, উদ্ধার করলো পুলিশ
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার সিঅ্যান্ডবি মাঠ থেকে তিন বছরের এক শিশুকে উদ্ধার করে অভিভাবকের কাছে ফিরিয়ে দিয়েছে শাহমখদুম থানা পুলিশ।

জানা গেছে, সোমবার বিকেল ৪টার দিকে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার সিঅ্যান্ডবি মাঠে স্থানীয়রা কান্নারত অবস্থায় একটি শিশু দেখতে পান। শিশুটি নাম ও ঠিকানা বলতে না পারায় তারা শাহমখদুম থানায় জানান। সংবাদ পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শাহমখদুম থানার ওসি ইসমাইল হোসেন বলেন, শিশুটিকে উদ্ধারের পর সব টহল টিমকে বাব-মায়ের সন্ধানের নির্দেশ দেওয়া হয়। ওয়ার্ড কাউন্সলরের সহযোগিতায় থানা এলাকায় মাইকিংও করা হয়। মাইকিং শুনে শিশু সাব্বিরের মা থানায় আসেন। পরবর্তীতে শিশু সাব্বিরকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!