অ্যাসিডে মুখ ঝলসে যাওয়া তিন কিশোর হলো, নবম শ্রেণির শিক্ষার্থী উৎপল হালদার, বরিশাল কৃষি ইন্সটিটিউটের ৫ম ব্যাচের শিক্ষার্থী আশিষ মল্লিক ও স্বর্ণের দোকানি জয় বিশ্বাস।
স্বজনরা জানান, বাবুগঞ্জ রফিয়াদি গ্রামের যতিন বাবুর বাড়িতে তিন দিনব্যাপী নামকীর্তনে গিয়েছিল তারা। পরে দ্বিতীয় দিনের কীর্তন শুনে ৫ কিশোর পাশের ব্যাপারী বাড়িতে ঘুমাতে যায়। সোমবার ভোররাতে ঘুমন্ত অবস্থায় জানালা দিয়ে তাদের ওপর দুর্বৃত্তরা অ্যাসিড ছোড়ে। এতে তিনজনের মুখ ঝলসে যায়। এ ঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান তারা।
.png)
তবে পূর্ব শক্রতার কারণে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা আহতদের। আহত উৎপল হালদার ও আশিষ মল্লিকের ভাষ্য, ঘুমের মধ্যে হঠাৎ করেই তাদের গায়ে অ্যাসিড নিক্ষেপ করা হয়। প্রথমে কিছু বুঝে উঠতে না পারলেও পরে তারা বুঝতে পারে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মো. মাসুদ চৌধুরী বলেন, ঘটনাটি শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি আহতদের অভিযোগ নেয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হবে বলে।