ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

প্রেমিকের সাহায্য নিয়ে বোনকে খুন, অ্যাসিড দিয়ে পোড়ানো হলো দেহ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৯, ২৪ মে ২০২৩
প্রেমিকের সাহায্য নিয়ে বোনকে খুন, অ্যাসিড দিয়ে পোড়ানো হলো দেহ
ছবি: প্রতীকী

প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছিল ছোট বোন। বোনের মুখচাপা দিতে তাকে খুন করার অভিযোগ বড় বোনের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, বোনের দেহ অ্যাসিড পুড়িয়ে তারপর টুকরো টুকরো করে জঙ্গলে ছড়িয়ে দেওয়া হয়। আর এই কাজে তাকে সাহায্য করে প্রেমিক।

সম্প্রতি ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় ঘটেছে ঘটনাটি।

সংবাদমাধ্যম টাইমস নাও- এর প্রতিবেদনে জানানো হয়, জঙ্গল এলাকায় মানুষের দেহাংশ ছড়িয়ে রয়েছে বলে দেখতে পান কয়েক জন গ্রামবাসী। পুলিশ এসে দেহাংশগুলি একত্র করে বুঝতে পারে, তা মানুষেরই। তারপর এলাকায় খোঁজখবর নিতেই বেরিয়ে আসে ৯ বছরের একটি শিশু কিছু দিন হল নিখোঁজ। পরে দেহাংশের অটোপসি পরীক্ষায় বেরিয়ে আসে তা ৯ বছরের শিশুটিরই।

Advertisement

তদন্তে নেমে পুলিশ শিশুর পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে। জেরা করা হয় আশপাশের লোকজনকেও। কিন্তু কেউই সদুত্তর দিতে না পারায় পুলিশের সন্দেহ গিয়ে পড়ে ওই বাড়িরই এক নাবালিকার উপর। ১৩ বছরের নাবালিকাকে জেরা করতেই ভেঙে পড়ে সে।

আরো পড়ুন>> সুদানের জন্য যুক্তরাষ্ট্রের সাহায্য ঘোষণা

পুলিশ সূত্রে খবর, নাবালিকা স্বীকার করেছে, প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেছিল বোন। তার পরেই জানাজানির ভয়ে প্রেমিককে সঙ্গে নিয়ে বোনকে খুন করে সে। দেহ লুকিয়ে রাখা হয় বাড়ির পিছনের ঝোপে। কিন্তু দু’দিন পর থেকেই পচা গন্ধ বেরোতে শুরু করে। ফেঁসে যাওয়ার ভয়ে প্রেমিককে নিয়ে কিছুটা অ্যাসিড জোগাড় করে নাবালিকা। সেই অ্যাসিড মৃত বোনের শরীরে ছড়িয়ে দেহ পোড়ানো হয়। তার পর সেই পোড়া দেহ টুকরো টুকরো করে কেটে ছড়িয়ে দেয় পাশের জঙ্গলে।

বৈশালীর পুলিশ সুপার রবিরঞ্জন কুমার জানিয়েছেন, পুলিশ কুকুর এবং ফরেন্সিক দলের সদস্যেরা অকুস্থল পরিদর্শন করে যাওয়ার পরই তাদের সন্দেহ আরো দৃঢ় হয় যে, দেহাংশ স্থানীয় কারও। কিন্তু তিনি স্বীকার করে নেন, নাবালিকা যে এই কাণ্ড ঘটাতে পারে তা ঘূণাক্ষরেও বুঝতে পারেননি।

পুলিশ সুপার আরো জানিয়েছেন, নাবালিকা এবং মৃত শিশুর বাবা দিন মজুরির কাজ করেন। কিন্তু ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!