মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দপদপিয়া জিরোপয়েন্ট এলাকার ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় তাদের আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। আটককৃতরা হলেন- মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার দুলিয়াতা এলাকার মৃত দীন মোহাম্মদের ছেলে ইউসুব ও নারায়ণগঞ্জ জেলার মাধবপাশা এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে মোহান্মাদ আলী।
জানা গেছে, মঙ্গলবার রাতে দপদপিয়ার জিরোপয়েন্ট এলাকার ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় বাথরুমের গ্রিল কেটে প্রবেশ করার চেষ্টা করেন তারা। এ সময় ব্যাংকিং শাখার মালিক সহিদ খান বাসায় বসে সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পেয়ে তাদের আটক করেন। পরে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
.png)
নলছিটি থানার ওসি মুহম্মদ আতাউর রহমান বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।