ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় জিন এক্সপার্ট ল্যাবরেটরির উদ্বোধন

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৪, ১১ মার্চ ২০২৪
খুলনায় জিন এক্সপার্ট ল্যাবরেটরির উদ্বোধন
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনায় শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে এক কোটি টাকা ব্যয়ে জিন এক্সপার্ট ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। 

রোববার হাসপাতালের সম্মেলন কক্ষে এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা স্বাস্থ্য দফতরের বিভাগীয় পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ।

প্রধান অতিথির বক্তৃতায় পরিচালক বলেন, জিন এক্সপার্ট হলো ষোল মডিউল বিশিষ্ট সর্বোচ্চ রোগ নির্ণয়ের আধুনিক প্রযুক্তির মেশিন। এর সঠিক ব্যবহার করতে হবে। শুধু শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পক্ষে এই মেশিন রান করানো সম্ভব নয়। পার্শ্ববর্তী উপজেলা-জেলা বিভিন্ন মেডিকেল হাসপাতাল যেমন সিটি মেডিকেল, গাজী মেডিকেল, আদ্বদীন মেডিকেল হাসপাতালের স্যাম্পল সংগ্রহ করে এই মেশিন রান করানো যেতে পারে। 

Advertisement

তিনি আরো বলেন, দেশে এখন চার শতাধিকের ওপর জিন এক্সপার্ট ল্যাবরেটরি রয়েছে। এই ল্যাবরেটরি থেকে ২৭টি রোগের নমুনা পরীক্ষা করা হয়। শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল থেকে রোগীরা বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন।

খুলনা শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে যক্ষ্মা বিশেষজ্ঞ ডা. আনোয়ারুল আজাদ, বিভাগীয় যক্ষ্মা বিশেষজ্ঞ ডা. শাহ মেহেদী বিন জহুর, পিকেএস’র মনিটরিং অফিসার সৈয়দ ফেরদৌসুল কবীর, মেডিকেল অফিসার ডা. আনোয়ার কামাল, প্রোগ্রাম অর্গানাইজার মো. আনিসুর রহমান প্রমুখ বক্তৃতা করেন। জিন এক্সপার্ট ল্যাবরেটরির ওপর ধারণাপত্র উপস্থাপন করেন মো. মামুন হাসান। শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের আয়োজনে পিকেএস ও ব্র্যাকের সহযোগিতায় জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়ন করছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!