ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে শিশুধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৮, ১০ মার্চ ২০২৪
রাজশাহীতে শিশুধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন
ফাইল ফটো

রাজশাহীর দুর্গাপুরে শিশুধর্ষণ মামলায় নাদিম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (১০ মার্চ) দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

Advertisement

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট শামসুন্নাহার মুক্তি।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর দুর্গাপুরের দেলুয়াবাড়ি গ্রামের নাদিম ইসলাম ও একই এলাকার একজন পান চাষির বাড়িতে টাকা নিতে যান। বাড়িতে কেউ না থাকায় ঐ পান চাষির ৭ বছরের শিশুকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেন। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এসে নাদিমকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পরে ঐ শিশুর বাবা বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট জমা দেয়। সাক্ষ্যগ্রহণ শেষে রোববার এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!