বৃহস্পতিবার সকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, ভোররাতে কারা অভ্যন্তরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
যশোর কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী মোহাম্মদ কবীর জানান, মৃত নজরুল ইসলাম খুলনা ফুলতলা থানার একটি অস্ত্র মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি বৃহস্পতিবার ভোররাতে কারা অভ্যন্তরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এখানে তার অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তিনি মারা যান।
.png)