ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে দুই ব্যাংক কর্মকর্তাকে মারধরের অভিযোগ 

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৬, ১০ মার্চ ২০২৪
নরসিংদীতে দুই ব্যাংক কর্মকর্তাকে মারধরের অভিযোগ 
শিবপুর মডেল থানা। ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুরে ব্যাংক ঋণ খেলাপি মামলার জেরে খেলাপি কর্তৃক দুই ব্যাংক কর্মকর্তাকে মারধর করার অভিযোগ উঠেছে। 

রোববার দুপুর পৌনে ১২টার দিকে শিবপুর উপজেলার পুঠিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 

এ ঘটনায় ভুক্তভোগী কাজী মোহাম্মদ জোবায়ের শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি অবগত আছেন বলে জানান ওসি মো. ফরিদ উদ্দিন।

Advertisement

জানা যায়, শিবপুর উপজেলার মুন্সেফেরচর শাখা বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপক কাজী মোহাম্মদ যোবায়ের ও কর্মকর্তা জহিরুল ইসলামকে মারপিট করে রক্তাক্ত করেছে সুমন সরকার নামে এক যুবক।

আহত ব্যাংক কর্মকর্তা কাজী মোহাম্মদ জোবায়ের জানান, শিবপুর উপেজেলার পুটিয়া গ্রামের জিয়া উদ্দিন সরকারের ছেলে সুমন সরকার ব্যাংক ঋণ খেলাপী। তার বিরুদ্ধে ব্যাংক কর্তৃপক্ষ ২০২২ সালে খেলাপির জন্য মামলা করেন এবং এ মামলা তিনি কারাভোগও করেছেন। পরে, আদালতের মাধ্যমে ব্যাংকের বকেয়া পরিশোধ করেন।

রোববার বেলা সাড়ে ১১ টার দিকে ব্যাংক ঋণ গ্রহীতা পুঠিয়া বাজার সংলগ্ন এলাকার জলিল মিয়ার অটো পার্টস দোকানে পরিদর্শন করতে যান ভুক্তভোগী দুই ব্যাংক কর্মকর্তা। পরে, জলিলের দোকানে বসে কফি খাচ্ছিলেন এ দুই কর্মকর্তা। ১২টার দিকে অভিযুক্ত সুমন মিয়া তাদেরকে দেখে অকথ্য ভাষায় গালাগাল দিতে থাকেন এবং এক পর্যায়ে কাঠ দিয়ে তাদেরকে বেধড়ক মারপিট করেন। পরে, স্থানীয়রা বাধা দেন এবং আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত গাজি মোহাম্মদ জোবায়ের বলেন, ব্যাংকের নিয়ম অনুযায়ী, আমরা কাউকে ঋণ দেয়ার আগে ঘটনাস্থল পরিদর্শনে যাই। তেমনি পুঠিয়া বাজার এলাকার জলিল মিয়ার দোকানে গেলে সুমন আমাদেরকে মারধর করে রক্তাক্ত করেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!