ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীর চর আড়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান হলেন মাসুদা

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৪, ৯ মার্চ ২০২৪
নরসিংদীর চর আড়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান হলেন মাসুদা
ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীর রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ‘চশমা’ প্রতীকের প্রার্থী মাসুদা জামান বিজয়ী হয়েছেন।

শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়। পরে গণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজহারুল ইসলাম।

বেসরকারি ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে মাসুদা জামান ‘চশমা’ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৩৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সজিব সরকার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৬২৮ ভোট। অপর প্রার্থী আনারস প্রতীকের নুরুজ্জামান সরকার পেয়েছেন ১৯৭৭ ভোট।

Advertisement

নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, এই ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৭৫৫ জন। এর মধ্যে ৯ হাজার ১৬৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বাতিল হয় ১৬৩ ভোট। ভোট প্রদানের হার ৭১ দশমিক ৮৬।

৯টি ভোটকেন্দ্রে মোট ৩২টি ভোটকক্ষে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ করা হয়। চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। সংরক্ষিত নারী সদস্যসহ ১২টি সদস্য পদের বিপরীতে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচনী এলাকায় ১ প্লাটুন বিজিবি, ৯০ জন পুলিশ, ১৫৩ জন আনসারসহ র‌্যাব ও ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!