ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বই পড়ার মাধ্যমে মানুষের জ্ঞানের রাজ্য বিকশিত হয়: সাকিব আল হাসান

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৮, ৭ মার্চ ২০২৪
বই পড়ার মাধ্যমে মানুষের জ্ঞানের রাজ্য বিকশিত হয়: সাকিব আল হাসান
বইমেলার স্টল থেকে বই গ্রহণ করছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য বিশ্বসেরা ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান। ছবি: ডেইলি বাংলাদেশ

মাগুরা-১ আসনের সংসদ সদস্য বিশ্বসেরা ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, বই পড়ার মাধ্যমে মানুষের জ্ঞানের রাজ্য বিকশিত হয়। আর এভাবেই ব্যক্তি ও দেশ উভয় এগিয়ে যায়। এ ধরনের বইমেলা প্রতিবছর আয়োজন করতে পারলে মাগুরা আরো বিকশিত হবে।

বৃহস্পতিবার বিকেলে মাগুরা শহরের সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজের শহিদ মিনার চত্বরে এক বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ‘স্বাধীনতা বইমেলা বাস্তবায়ন কমিটি’র উদ্যোগে মাগুরা শহরের সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজের শহিদ মিনার চত্বরে ‘একুশের রক্তরাঙা পথ বেয়ে স্বাধীনতা’ শীর্ষক বইমেলা উদ্বোধন করা হয়। আর এ বইমেলা চলবে আগামী ৯ মার্চ পর্যন্ত।

Advertisement

বইমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর রেজভী জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য বিশ্বসেরা ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান খোকন প্রমুখ।

এ সময় সাকিব আল হাসান বলেন, বই পড়ার মাধ্যমে মানুষের জ্ঞানের রাজ্য বিকশিত হয়। এ ধরনের বইমেলা প্রতিবছর আয়োজন করতে পারলে মাগুরা আরো বিকশিত হবে।

আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর রেজভি জামান বলেন, একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে বইয়ের কোনো বিকল্প নেই। বইকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে এ বইমেলার আয়োজন। 

তিনি আরো বলেন, ফেব্রুয়ারি মাসে বিভিন্ন জেলায় বইমেলার আয়োজন থাকলেও মাগুরায় তা করা হয়নি। এ অবস্থায় মাগুরার মানুষের বইমেলা বাস্তবায়নের জন্য একটি তাগিদ ছিল। এরই অংশ হিসেবে একুশের চেতনাকে ধারণ করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের সমন্বয়ে এ মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যামাণ লাইব্রেরি, গণহত্যা জাদুঘর খুলনা, মহিলা পরিষদ, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন প্রকাশনাসহ মোট ১৩টি স্টল স্থাপিত হয়েছে। এ বইমেলা উপলক্ষে প্রতিদিন বিকেল থেকে রাত অবধি সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!