জানা গেছে, এই ব্র্যান্ডের অধীনে পরিধেয় সামগ্রী উৎপাদন, বিপণন ও বাজারজাত করবে স্টেপ ফুটওয়্যার। দেশব্যাপী স্টেপ ফুটওয়্যারের ৯৫টি শোরুমে এসব পণ্য পাওয়া যাবে। স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে শামীম বলেন, রোববার রাজধানীর একটি হোটেলে যৌথ উদ্যোগে আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ডের নাম ঘোষণা করা হবে। এতে সাকিব ও স্টেপ ফুটওয়্যারের সমান অংশীদারিত্ব থাকবে।
.png)
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্টেপ ফুটওয়্যার নিজেরা এই ব্র্যান্ডের অধীনে কিছু জুতা উৎপাদন করবে। বাকি পণ্য দেশ-বিদেশ থেকে সংগ্রহ করবে। পণ্যগুলো স্টেপের শোরুম থেকে বিক্রি হবে। এই ব্র্যান্ডের অধীনে জুতা, স্যান্ডেল, বুট, ব্যাট, প্যাড, ক্রীড়ার পোশাক ও পরিধেয় নানা সামগ্রী পাওয়া যাবে।
বর্তমানে নরসিংদীতে স্টেপ ফুটওয়্যারের তিনটি কারখানা রয়েছে। এসব কারখানার দুটিতে ট্রলি, ব্যাগ ও ব্যাকপ্যাক তৈরি হয়। আরেক কারখানায় তৈরি হয় জুতা তৈরির সরঞ্জাম। সবগুলো কারখানাতেই পুরোদমে উৎপাদন চলছে।