ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০৬, ৬ মার্চ ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার শ্যামপুর চৌধুরী পাড়ার মিঠুন ওরফে সাগর (২৭) ও একই উপজেলার পুখুরিয়া এলাকার সেবাদুল ইসলাম (৫০)।  

মঙ্গলবার বিকেলে পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকা থেকে সোমবার বিকেলে অস্ত্র ও গুলিসহ মিঠুন ও সেবাদুলকে গ্রেফতার করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!