ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
অগ্নিনির্বাপক যন্ত্র অচল

কক্সবাজারের হোটেল লং বিচকে লাখ জরিমানা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৩, ৫ মার্চ ২০২৪
কক্সবাজারের হোটেল লং বিচকে লাখ জরিমানা
ছবি: সংগৃহীত

অগ্নিনির্বাপক যন্ত্র অচল ও যন্ত্রের ব্যবহারসহ নানা ত্রুটি পাওয়ায় কক্সবাজারের তারকা হোটেল লং বিচকে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার দুপুরে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিম।

অভিযানে কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য্য বলেন, কক্সবাজারের তারকা মানের হোটেল লং বিচে অগ্নিনির্বাপক যন্ত্র অচল ও যন্ত্র ব্যবহারসহ নানা ত্রুটি পাওয়ায় পাওয়া গেছে। পরে তাদের ২ মাসের সময় বেধে দেওয়া হয়েছে।

Advertisement

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিম বলেন, কক্সবাজার হোটেল ও রেস্টুরেন্টের ভবনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আছে কি-না সেটা দেখতে অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!